আখাউড়ায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৬:৫৭
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন বলে পুলিশের ধারণা।

আজ রোববার (২১ জুন) আখাউড়ার দেবগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চল্লিশোর্ধ্ব বয়সী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস জানান, দেবগ্রাম এলাকায় একটি সিগন্যালের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। তারা বিষয়টি আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টারকে জানান।

পরে স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি কোনো ট্রেনের যাত্রী ছিলেন কিংবা পথচারী। ট্রেন থেকে পড়ে বা আঘাতে মারা গেছেন।

(ঢাকাটাইমস/২১জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা