ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেপ্তার, মামলা ৪০

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানসহ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১১৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৫১ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) ১২ জন এবং সিটিটিসির অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১১ কেজি গাঁজা, ২ হাজার ২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি চাকু, ছয়টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা