তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদাবর থানা এলাকা থেকে ১৫ জন, হাতিরঝিল থানা থেকে ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৮ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৩ জন এবং তেজগাঁও থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













