ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৮ জন গ্রেপ্তার, মামলা ৬৫

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ১১:৩৭
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র, মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে রয়েছে—রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জন।

অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, দুটি কাঁধ ব্যাগ, তিনটি ওয়াকিটকি, দুটি চার্জার, একটি হাইয়েস মাইক্রোবাস, নয়টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, তিন বান্ডিল তাস, দুটি পুরোনো ও ছেঁড়া লাল-সবুজ চেকের বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা।

এ ছাড়া অভিযানকালে দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/০৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের বিরোধ, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে মারধর
মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু
বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মারা গেলেন উপসচিব আশরাফুল আফসার
মিশ্র ফলচাষে ভাগ্য বদল নাহিদের