৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ০৮:৫৩
অ- অ+

ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে অনুভূত হওয়া এই ভূকম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারগাজের নিকটবর্তী হরমুজগান ও কারমান প্রদেশ এলাকায়। হঠাৎ সৃষ্ট কম্পনে অনেক মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কাজ করছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষতির ঘটনা ঘটেনি।

এদিকে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে নতুন করে কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে সম্প্রতি আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকশ মানুষ।

স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানার সময় বহু মানুষ কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে ছিলেন। তীব্র কম্পনে বেশ কয়েকটি বহুতল ভবন ও ঘরবাড়ি ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা