বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ০৯:৩১
অ- অ+

হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক হওয়ার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের আশায় বিশ্ববাজারে তেলের মূল্য চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি নেমে এসেছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৬ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৬ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৮৫ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ইরান-সংক্রান্ত সংঘাত শুরুর পর পারস্য উপসাগরে আটকে থাকা বহু তেলবাহী জাহাজ এখন হরমুজ প্রণালি অতিক্রম করে গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ অনেকটাই কমেছে।

এর আগে আগের কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় সূচকের দাম প্রায় ১ শতাংশ হ্রাস পেয়েছিল, যা চলতি বছরের মার্চের শুরুর পর সর্বনিম্ন পর্যায়ের মধ্যে অন্যতম।

বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা শুরু হওয়া, ইরানের জন্য ৬০ দিনের তেল বিক্রির বিশেষ ছাড় এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমে আসার প্রভাবও তেলের বাজারে পড়েছে।

জাপানের গবেষণা প্রতিষ্ঠান মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের প্রধান অর্থনীতিবিদ তোমোমিচি আকুতা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা কমার সম্ভাবনা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পুনরায় স্বাভাবিক হওয়ার কারণে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের পরমাণু আলোচনা ইতিবাচকভাবে এগোলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যুদ্ধ-পূর্ব স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

বাজার পর্যবেক্ষকদের মতে, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির ওপরই বৈশ্বিক জ্বালানি বাজারের গতিপ্রকৃতি অনেকাংশে নির্ভর করবে।

(ঢাকাটাইমস/২৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা