রামিসা হত্যা মামলা: হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল শুনানির অনুমতি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৬, ১২:৪০
অ- অ+

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করে। রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ নিহত শিশুর আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে উল্লেখ করা হয়, জরিমানা পরিশোধ না করলে আসামিদের সম্পত্তি ক্রোক ও বিক্রির মাধ্যমে অর্থ আদায় করে উত্তরাধিকারীদের প্রদান করতে হবে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী দণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হবে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে ২৫ মে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন এবং ১ জুন অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ৩ জুন আসামিদের জিজ্ঞাসাবাদ এবং একদিনেই রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

ঘটনার পর ৯৯৯-এর মাধ্যমে পুলিশ স্বপ্না আক্তারকে হেফাজতে নেয় এবং পরে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

(ঢাকাটাইমস/১৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে: ট্রাম্প
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা