প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৬, ১৫:২৪
অ- অ+

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এর আগে, একাধিক দেশের সফরের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। বাংলাদেশ সফরের আগে তিনি ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেন।

শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

যৌথ প্রেস ব্রিফিং শেষে হাকান ফিদান কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান। সফরকালে তিনি রোহিঙ্গা পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/৬ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
ঢাকা রেঞ্জ ডিআইজিকে ছাত্রলীগের পেজ থেকে হুমকি!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা