পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬৪১৬৩ জন হাজি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ০৯:৫৫
অ- অ+

পবিত্র হজ পালন শেষে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ১৭০টি ফিরতি ফ্লাইটে ৬৪ হাজার ১৬৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, ফিরতি হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ৮৪৪ জন রয়েছেন।

চলতি বছরে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ৫৪ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। তাঁদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিমান চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী, ফিরতি হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৯টি, সৌদিয়া এয়ারলাইনস ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

এয়ারলাইন্সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৯টি ফ্লাইটে ২৮ হাজার ৮৪৫ জন, সৌদিয়া এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৯ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৪ হাজার ১৮৭ জন হাজি দেশে ফিরেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাকি হাজিরা নির্ধারিত ফ্লাইটের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন। ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

হজ বুলেটিনে আরও জানানো হয়, এ বছর ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১০ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো মোট ৬৬ হাজার ৮৮০ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে।

মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক থেকে ২৮ হাজার ৩২৫ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সহায়তা প্রদান করা হয়েছে।

চলতি বছরের হজ কার্যক্রম ১৮ এপ্রিল প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে শুরু হয়। ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হয় এবং ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ধাপে ধাপে দেশে ফেরার প্রক্রিয়া চলছে।

হজ অফিসের তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল।

(ঢাকাটাইমস/২৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
ঢাকা রেঞ্জ ডিআইজিকে ছাত্রলীগের পেজ থেকে হুমকি!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা