ডিএমপির তিন এডিসি ও দুই এসি নতুন দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৬, ২২:৩১
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ও দুইজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুইটি কার্যালয় আদেশে এ পদায়নের বিষয়টি জানা যায়।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আবু খায়েরকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে, এডিসি মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে এস্টেট বিভাগ এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের এডিসি তালাত মাহমুদ শাহানশাহকে গোয়েন্দা-রমনা বিভাগে এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আরেক আদেশে প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্যাকে মিরপুর বিভাগের এবং এস্টেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার সৈয়দ মারুফ আল-রাজীকে ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা