প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরির টোপ, ৮ লাখ টাকা হাতিয়ে প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৬, ১৯:২৩
অ- অ+

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দিয়ে পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. এরশাদ আকন্দ (৩৮)।

বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

একইদিন সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে রাজধানীর শাহবাগ এলাকার একটি হোটেলের নিচতলায় বসে এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি এক যুবককে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন।

তবে টাকা নেওয়ার পরও চাকরি দিতে ব্যর্থ হলে ভুক্তভোগী শাহবাগ থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে টাঙ্গাইলের ভুঞাপুর এলাকায় অভিযান চালিয়ে এরশাদ আকন্দকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা রেঞ্জ ডিআইজিকে ছাত্রলীগের পেজ থেকে হুমকি!
চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া: টেলিযোগাযোগ মন্ত্রী
বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের
ইউরোপের তাপপ্রবাহ কিছু ক্ষেত্রে পূর্বাভাস ছাড়িয়েছে: আইপিসিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা