জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব ও গানের আসর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুন ২০২৬, ১৭:৫৪
অ- অ+

রকমারি দেশি ফলের সম্ভার আর দেশাত্মবোধক গানের আয়োজনে বর্ণাঢ্য ফল উৎসব হয়ে গেল জাতীয় প্রেস ক্লাবে।

শুক্রবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মাধ্যমে এ অনুষ্ঠান উদযাপিত হয়।

সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয় জাতীয় প্রেস ক্লাবের থিম সং প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম পরিবেশনার মধ্য দিয়ে।

দেশি ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপালি, হাঁড়িভাঙা ও ফজলি আম, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকী, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, অরবরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু ,লিচু, কাঠলিচু, বিলাতি গাব, জাম, সফেদা, তরমুজ, বাঙ্গি, সাম্মাম, মাখনা, তালের শাঁস, কাঠ বাদাম, দেশি খেজুর ইত্যাদি।

প্রেস ক্লাবের কাবাব আঙিনা জুড়ে দেশি ফলের ম-ম গন্ধ আর রস আস্বাদন করতে করতে নানা জনপ্রিয় গান উপভোগ করেন ক্লাবের সদস্য ও তাদের স্বজনরা।

মাটির গান সাধের লাউ বানাইল মোরে বৈরাগী যেমন ছিল তেমনি ছিল দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া সুফি গানও। বাদ যায়নি চট্টগ্রামের আঞ্চলিক গান মধু হই হই বিষ খাওইয়ালা। গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু।

এর আগে সকালে ফল উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।

প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনস্বাস্থ্য সুরক্ষার্থে বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধিসহ তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার
প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি
তাড়াশে গৃহবধূ হত্যা মামলায় উপজেলা জামায়াত সেক্রেটারিসহ চারজন গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা