বিএনপি কর্মসংস্থানের কথা বলে এখন টেম্পু স্টান্ডে চাকরি দিচ্ছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, ১২:৫৭
অ- অ+

বিএনপি নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানে কথা বলে এখন টেম্পু স্টান্ডে চাকরি দিচ্ছে। এই চাঁদাবাজির চাকরি জনগণ চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি বার্ষিক জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিবের কথার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, উল্টো দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার নৈতিকতা হারিয়েছে।

তিনি আরও বলেন, কোনো আধিপত্যের কাছে মাথানত করব না। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার ছিনিয়ে আনা হবে। গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেয়া হবে না।

একই অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজিমুক্ত সরকার প্রতিষ্ঠা ছাড়া পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়।’

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা