ইসির নিরপেক্ষতা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা উচিত নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৭, ১৫:১১| আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৫:৩৩
অ- অ+
ফাইল ছবি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের নিরপেক্ষতা নিয়ে বিএনপির তোলা অভিযোগের কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি সংলাপের আগেই ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। যেটা উচিত নয়।

মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর সেতুভবনে তেঁতুলিয়া ও কালাবদর নদী, পায়রা নদী, কারখানা নদী ও মেঘনা নদীতে চারটি সেতু নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কাদের।

ইসি নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে কাদের বলেন, বিএনপি ৩০০ সিটের গ্যারান্টি চায়, সে গ্যারান্টি না দিলে বিএনপির কাছে ইসি নিরপেক্ষ হবে না।

মন্ত্রী বলেন, ৩০০ সিটের কম পেলেও তারা খুশি হবে না। কুমিল্লার নির্বাচনে জিতেও তারা কারচুপির অভিযোগ করেছে।

এসময় বিএনপির সহায়ক সরকারের দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে সহায়ক সরকারের প্রয়োজন নেই। আওয়ামী লীগ বাধ্য নয় সহায়ক সরকার দিতে।

(ঢাকাটাইমস/৮আগস্ট/টিএ/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের নিহত ৪
সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশত
নড়াইলে ভ্যানচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন