সন্তান দত্তক নিতে চান দিয়া মির্জা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ১৭:৩৮
অ- অ+

সন্তান দত্তক নেয়ার ইঙ্গিত দিলেন দিয়া মির্জা।ইদানিং করণ জোহর বা তুষার কাপূরের মতো তারকাদের হাত ধরে সরোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের চল বাড়ছে বলিউডে। সেই আবহেই সন্তান দত্তক নেওয়ার পক্ষে সওয়াল করলেন অভিনেত্রী দিয়া মির্জা।

সম্প্রতি এক সাক্ষাত্কারে দিয়া বলেন, ‘দত্তকের বিষয়টা নিয়ে আমি ভেবেছি। আলোচনাও করেছি। আসলে জনন প্রক্রিয়াটা তো স্বাভাবিক। কিন্তু যে হারে জনসংখ্যা বাড়ছে সেটা মাথায় রেখে আমাদের ভাবতে হবে আদৌ স্বাভাবিক জনন প্রক্রিয়ায় আমরা যাব কিনা। এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারিনি আমরা। তবে সন্তান দত্তক নিতে পারলে ভাল লাগবে।’

আপাতত সঞ্জয় দত্তর বায়োপিকে অভিনয় করছেন দিয়া। পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিংও করছেন। ২০১৪-এর ১৮ অক্টোবর পেশায় ব্যবসায়ী সাহিলকে বিয়ে করেন নায়িকা। সন্তান দত্তকের কথা প্রকাশ্যে বলে হয়তো নিজেদের ভবিষ্যত সিদ্ধান্তের ইঙ্গিত দিয়ে রাখলেন। অন্তত এমনটাই বলিউডবাসীর ভাবনা ।

ঢাকাটাইমস/০৪জুন/এমইউ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদী রুমী সড়ক দুর্ঘটনায় আহত
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা