ভূমি অফিসের সবাইকে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৯, ১৩:৪১
অ- অ+

ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সব কর্মকর্তা কর্মচারীকে তাদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সবাইকে সম্পদের হিসাব জমা দিতে হবে।

আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ মৌখিক ঘোষণা দেন। মন্ত্রণালয়ে গিয়ে তিনি এ বিষয়ে লিখিত পরিপত্র জারি করবেন বলে জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, সারা দেশের ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা আনতে সব ভূমি অফিস সিসিটিভির আওতায় আনা হবে। সেখানে ভয়েস রেকর্ডের ব্যবস্থা থাকবে। কে কী করছে, না করেছে, সেটা মন্ত্রী সচিবসহ নির্দিষ্ট পদস্থ কর্মকর্তারা মনিটরিং করবেন বলে জানান তিনি।

ঢাকা টাইমস/১২ জানুয়ারি/প্রতিবেদক/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছে ইউরেনিয়াম
ঝিগাতলায় ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মধ্যরাতে সড়কে উত্তেজনা
দেশের ৪ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল