কোম্পানীগঞ্জে নুসরাতের খুনিদের ফাঁসির দাবি

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৯, ২১:৪৮
অ- অ+

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার সকালে বসুরহাট বাজারের জিরো পয়েন্টে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্লোগান, প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

এসময় আরো ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা (মহিলা) ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, কবি ও সাহিত্যিক রফিকুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন বাবুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীদুর রহমান তুহিন প্রমুখ।

বক্তারা নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4