মাগুরায় প্রতিপক্ষের হামলায় আ.লীগ কর্মী নিহত

মাগুরা সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় কবির হোসেন মীর নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হন।উপজেলার সিংহডাঙ্গা গ্রামে বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন পেশায় একজন কৃষক ছিলেন।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গ্রামীণ সামাজিক দলাদলি নিয়ে এ গ্রামের বিল্লাল শেখের সাথে প্রতিপক্ষ শত্রুজিৎপর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ মীর গ্রুপের দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল। বিকাল ৩টার দিকে খোরশেদ মীরের চাচা আবেদ মীরের সাথে একটি চায়ের দোকানে কথা কাটাকাটির সূত্র ধরে বিল্লাল শেখ অতর্কিতে হামালা করে খোরশেদ মীরের ছোটভাই কবির হোসেন মীরকে কুপিয়ে জখম করে। আহত কবির মীরসহ অন্যদের বিকাল সাড়ে ৪টার দিকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































