কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার

কালিযাকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৯, ২১:০৬
অ- অ+
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর পুলিশ। তার নাম পরিচয় জানা যায়নি।

রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মুরাদপুর সরকারি বনের ভিতর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও শর্ট প্যান্ট। তার দুই চোখ ও কানে আঘাতের চিহ্ন ও ঘাড় ভাঙা ছিল। তাকে অন্যত্র হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় থানায় একটা ইউডি মামলা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার পরিদর্শক তদন্ত আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে অন্যত্র হত্যার পর লাশ ওই স্থানে ফেলা হয়েছে। বিষয়টির সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকাটাইমস/২৫আগস্ট/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা