ময়মনসিংহে শিক্ষকতা ছেড়ে উপজেলা আ.লীগের সম্পাদক

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ২২:১৮| আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:২৮
অ- অ+

ময়মনসিংহে সরকারি স্কুলের শিক্ষকতার পেশা ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুল মিয়া সরকার (বাবুল মাস্টার)।

রবিবার বিকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এতে প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর সভাপতি, বাবুল সরকার (বাবুল মাস্টার) সাধারণ সম্পাদক এবং শামছুল আলম, আজাহারুল ইসলাম সরকার ও জিয়াউল হক জিয়া যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, বাবুল মিয়া তারাকান্দা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত ১ অক্টোবর তিনি স্বেচ্ছায় অবসরে যান।

এ ব্যাপারে জানতে চাইলে বাবুল মিয়া বলেন, ‘আশির দশকে জেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলাম। পরে উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে ছিলাম। ১৯৮৭ সালে শিক্ষকতা পেশায় যোগ দিই। ২০০২ সালে প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পাই। সর্বশেষ দায়িত্বরত ছিলাম তারাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে।’

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4