খুন হলো রোনালদোর হেয়ারড্রেসার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ১৭:০৭
অ- অ+

মারা গেছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর হেয়ারড্রেসার রিকার্ডো মারর্কেস ফেরেইরা। সুইজারল্যান্ডের জুরিখের একটি হোটেলের রুম থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেরেইরার বাড়ি পর্তুগালের মাদেইরাতে। এখানে জন্ম রোনালদোরও। গত দুবছরে ধরে ফেরেইরার সুইজারল্যান্ডের জুরিখে বসবাস করছিলেন। সেখানেই শুক্রবার দুপুর দুইটায় তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে রোববার রাতে জানায় পর্তুগিজ দৈনিক কোরিও দা মানহা।

হেয়ারড্রেসার রিকার্ডো মারর্কেস ফেরেইরা কাজু নামেও পরিচিত ছিলেন। রোনালদোর পাশাপাশি বেশ কিছু মডেল ও পর্তুগিজ নায়িকাদের সঙ্গেও কাজ করতেন তিনি।

যে রুমে কাজুর মৃতদেহ পাওয়া গেছে সে রুমের দৃশ্য খুবই ‘ভয়ানক’ ছিল জানিয়েছেন এক পরিচ্ছন্নতাকর্মী। রুমে ছিল মদের তীব্র গন্ধ। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যে রুমে তাকে হত্যা করা হয়েছে সেখানে প্রায় এক সপ্তাহ ধরে অবস্থান করছিলেন।

এ ব্যাপারে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
Call for Sustainable Economy by Reducing Dependence on Foreign Funding: National Professor Mahbub Ullah
আত্মনির্ভরশীল অর্থনীতি গড়তে অভ্যন্তরীণ মূল্য সংযোজন বাড়ানোর আহ্বান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর
২০২৭ সালের হজের খরচ কমবে অন্তত ৪০ হাজার টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা