সাতক্ষীরা সীমান্তে ভারতীয় জালনোটসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ১৭:১৩
অ- অ+

সাতক্ষীরা কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইব্রাহিম গাজী ছোট নামে এক ভারতীয় নাগরিককে ভারতীয় জালনোটসহ আটক করেছেন বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৪৪ হাজার ভারতীয় জাল রুপি ও ১৫টি ইয়াবা জব্দ করা হয়। রবিবার সন্ধ্যায় উপজেলার মাদরা বিওপির সদস্যারা তাকে আটক করে।

গ্রেপ্তার ইব্রাহিম গাজী ভারতের চব্বিশ পরগনা জেলার সরূপনগর থানার দরকান্দা গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদে বিজিবি সদস্যরা চান্দা গ্রামে মসজিদের পাশে অভিযান চালায়। এ সময় সেখান ভারতীয় নাগরিককে জালনোট ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী কলারোয়া উপজেলার রাজাপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে কিবরিয়া বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4