জয়পুরহাটে মাসব্যাপী কুটির শিল্প মেলা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ২১:৪৩
অ- অ+

জয়পুরহাটে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। সোমবার বিকালে জেলা প্রেসক্লাবের আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি শফিউল বারী রাসেল।

̣এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ̣̣(সার্বিক) মুনিরুজ্জামান, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুস সালাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মিঠু, মিজানুর রহমান টিটু, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মুনি, সদস্য শামীম কাদির।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে শিল্প খাতের গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রতিটি জেলা শহরে হস্ত ও কুটির শিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইটের টুকরা ছোড়েনি: মাদারীপুরের এসপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা