৬ জিবি র‌্যামে ভিভোর নতুন ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১১:২১
অ- অ+

৬ জিবি র‌্যামে নতুন ফোন আনল ভিভো। মডেল ভিভো ইউ২০। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে। এছাড়াও আছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর। ব্লাজ ব্লু ও রেসিং ব্ল্যাক— এই দুই ধরনের কালার অপশন থাকছে এই স্মার্টফোনে। বাজারে ট্রেন্ডের সঙ্গে খাপ খাইয়ে রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ।

নতুন এই ফোনটিতে আছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮৪ শতাংশের বেশি। থাকছে ডিউ ড্রপ নচ। রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল।

দুইটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। এন্ট্রি লেভেলের ভার্সনে আছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। প্রিমিয়াম ভার্সনটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। উভয় ভার্সনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট রয়েছে।

অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ১৬ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী