চোটের কারণে ছিটকে গেলেন চাহার

ক্রীড়ো ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৮
অ- অ+

চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। ফিটনেস সমস্যার কারণে বেশ কিছুদিন ধরেই দলের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাহ। একই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল থেকে ছিটকে গিয়েছেন ওপেনার শিখর ধাওয়ান ও পেসার ভুবনেশ্বর কুমার। এবার সেই তালিকায় যুক্ত হল দীপক চাহারের নাম।

বুধবার বিশাখাপত্তনমে বোলিং করার সময় পিঠে চোট পেয়েছিলেন ভারতীয় পেসার। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করে জানায়, আপাতত চাহারের বিশ্রামের প্রয়োজন। সম্পূর্ণ ঠিক হতে কয়েকদিন সময় লাগবে। সেই কারণেই শেষ ম্যাচে তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর পরিবর্ত হিসেবে নভদীপ সাইনিকে দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে নজর কেড়েছিলেন চাহার। মাত্র সাত রানে ছ’টি উইকেট নিয়ে প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভালো পারফরম্যান্সের সুবাদে ওয়ান ডে দলে সুযোগ পেয়েছিলেন চাহার। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। দুই ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন চাহার। বুধবার তাঁর ঝুলিতে কোনও উইকেট আসেনি। উল্টে দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে বসলেন তিনি।

এর আগে চোটের জন্য এই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ভুবি টি-টোয়েন্টি সিরিজে খেললেও ওয়ান ডে’তে বাদ পড়েন। পরিবর্ত হিসেবে দলে যোগ দেন শার্দুল ঠাকুর। এবার তাঁর সঙ্গে নতুন পরিবর্ত হিসেবে জুটি বাঁধবেন নভদীপ সাইনি।

(ঢাকাটাইমস/২০ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার
ভারতে পাচারকালে রাঙ্গামাটির দুর্গম সীমান্তে দুই মিনি পাওয়ার টিলার জব্দ
১২ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা