টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন লালচান (৬০), তানিশা (১৬) ও নাছিমা (৫০)। তাদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিশার ৮৬ শতাংশ এবং নাছিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।
তিনি বলেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। কীভাবে গ্যাস লিকেজের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/২১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













