২০১৯ সালে লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ২০:০২
অ- অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৯ সালে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। এই কোম্পানির মোট ৩ হাজার ৯৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩.৪৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য বছরে ফরচুন সুজ ২ হাজার ৫৩২ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে; যা মোট লেনদেনের ২.২২ শতাংশ। মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ২ হাজার ৫০৪ কোটি টাকার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটি ২ হাজার ৩০০ কোটি টাকার লেনদেন করেছে; যা মোট লেনদেনের ২.০২ শতাংশ। এছাড়া বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ২ হাজার ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন করে পঞ্চম স্থানে রয়েছে; যা মোট লেনদেনের ১.৭৯ শতাংশ।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী