নোয়াখালীতে বাল্যবিয়ে পণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ২০:২৭
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে একটি বাল্যবিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বর ও কনের মাকে সাত হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে চরহাজারী গ্রামের শান্তিরহাট এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ফয়সাল আহমেদ।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চরপার্বতী গ্রামের মনির আহম্মদের ছেলে মাঈন উদ্দিন ও চরহাজারী গ্রামের সেলিমের স্ত্রী বিবি ফাতেমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিবি ফাতেমা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে মাঈন উদ্দিন লিটনের সঙ্গে বিয়ে দিতে অনুষ্ঠানের আয়োজন করে। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন এসে বিয়ে পণ্ড করে দেয়। এ সময় বর ও শাশুড়িকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বর মাইন উদ্দিন লিটনকে পাঁচ হাজার টাকা এবং কনের মা বিবি ফাতেমাকে দুই হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার: প্রত্যাশা বনাম প্রাপ্তি
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা