সিংড়ায় বণ্যপ্রাণি রক্ষার দাবিতে শোভাযাত্রা ও মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ২১:৫০
অ- অ+

‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণিকূল বাঁচাই’ প্রতিপাদ্যে বিষয় নিয়ে চলনবিলের সিংড়ায় বিশ্ব বণ্যপ্রাণি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বণ্যপ্রাণি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার সকাল ১০টায় পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এর আয়োজন করে। শোভাযাত্রা শেষে সিংড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, বিবিসিএফ এর সাংগঠনিক সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সেক্রেটারি সাইফুল ইসলাম, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা, পরিবেশ কর্মী ড.জাকিয়া পারভীন, চলনবিল পাখি নিবাসের সভাপতি এসএম ইসাহক আহমেদ, কলম পরিবেশ ও প্রকৃতি রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, অধ্যক্ষ ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ।

পথসভায় চলনবিল এলাকার বন্যপ্রাণী ও অতিথি পাখিসহ জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

ঢাকাটাইমস/০৩মার্চ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ
‘অটো পাস' অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে বদ্ধপরিকর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হলেন আনোয়ার হোসেন খান
২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা