সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪
অ- অ+

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে সদরপুর উপজেলার পূর্বশ্যামপুর এলাকায় থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. জহুরুল হক ফকির (৬০), বাবা মৃত মনির ইদ্দন ফকির, সাং পশ্চিম শ্যামপুর; মো. করিম (৪৬), বাবা মৃত মো. বাদশা মিয়া, সাং পশ্চিম শ্যামপুর; মো. ফিরোজ খলিফা (৪২), বাবা মৃত বদরউদ্দিন খলিফা, সাং পূর্বশ্যামপুর এবং মো. ইমরান সরদার (২৯), বাবা মৃত মো. হালিম সরদার, সাং সাড়েসাতরশি, সদরপুর, ফরিদপুর।

পরে আটক চারজনকে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ২৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
জামালপুরে আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়ন দেওয়ার অভিযোগ