জনসমাগমে না গেলে কি পেটের ভাত হজম হবে না?

আশরাফুল আলম খোকন
  প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ০৮:৪৮| আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৩:০৮
অ- অ+

ভয়াবহ আকার ধারণ করা প্রাণঘাতী ভাইরাস করোনায় স্থবির গোটা বিশ্ব। চীনের ভূখণ্ড পেরিয়ে এই ভাইরাস ছড়িয়েছে ১৬৫টির বেশি দেশ ও অঞ্চলে। ইতোমধ্যে এই ভাইরাস কেড়ে নিয়ে ১১ হাজারেরও বেশি প্রাণ। বাংলাদেশের প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনার সংক্রমণ থেকে বাঁচতে বাংলাদেশে সব ধরনের গণজমায়েত ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও অনেকে সতর্কতা মেনে না চলে একখানে জড়ো হন। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। ঢাকাটাইমসের পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

এবার তোরা মানুষ হ ...

দায়িত্বপ্রাপ্তরা কথা কম বললে কি জাতি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে? আপনার ইমেজ জিরো হবার সম্ভাবনা বেশি।

যেখানে সেখানে যা তা শুনে গুজব না ছড়াইলে কি আপনি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন? আপনার কারণে ক্ষতিগ্রস্ত হবে পুরো জাতি। গুজব বিশ্বাস না করলে কি আপনাকে কেউ অশিক্ষিত ভাববে? উল্টো মুর্খ প্রমাণিত হবেন।

একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি মনে হবে যে সরকার আপনাকে নিয়ন্ত্রণ করছে? পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

কিছুদিন জনসমাগমে না গেলে কি পেটের ভাত হজম হবে না? উল্টো ভাল অভ্যাস তৈরি হবে।

করোনা থেকে বাঁচার জন্য নিয়মশৃঙ্খলা না মানতে পারলে কি নিজেকে বাহাদুর মনে হয়? নিয়মশৃঙ্খলা না মানলে লোকজন আপনাকে অসভ্য বলবে।

গরিব মানুষকে বিপদে ফেলে দ্রব্যমূল্যের দাম বাড়ালে কি নিজেকে একবারও ক্রিমিনাল মনে হয় না? আপনি নিকৃষ্ট একজন মানুষ।

ভাইরে বর্তমানে বৈশ্বিক সমস্যা চলছে। অন্তত এই সময়টাতে নিজে যে একজন ‘মানুষ’, তা প্রমাণ করেন।

লেখক: প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকস্থলীতে বিশেষ কায়দায় ইয়াবা বহন, গ্রেপ্তার ২
দেশ আমাদের সবার, কাউকে পা রাখতে দেব না: শফিকুর রহমান
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচন, চলচ্চিত্র পাড়ায় উৎসবের আমেজ
জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা