করোনা: বিরামপুরে পাঁচ যুবকের অর্থদণ্ড

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ২১:১৬
অ- অ+

করোনাভাইরাসের কারণে বাইরে অবাধে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা না মানায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় পাঁচ যুবকের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার কাটলাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম তৌহিদুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার মোকামতলা এলাকার অমিত কুমার শাহ, নয়ন সরকার, জয়পুরহাটের মাস্টারপাড়ার তারাজুল ইসলাম, রাজু আহম্মেদ ও দিনাজপুরের বিরামপুর চকপাড়া মহল্লার বাবুল পাহান।

ইউএনও বলেন, কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের সীমান্ত অভিমুখী রাস্তা থেকে স্থানীয় গ্রাম পুলিশের একটি দল ওই যুবকদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা