সিংড়ায় সাপ্তাহিক হাট ভেঙে দিল প্রশাসন

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১৭:১৩
অ- অ+

করোনাভাইরাস প্রতিরোধে নাটোরের সিংড়ায় জনসমাগম ও সাপ্তাহিক হাট নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। এরপরও এই নির্দেশ অমান্য করে সপ্তাহে সোম ও বৃহস্পতিবারে পৌর শহরে হাট-বাজারে জনসমাগমের যেন শেষ নেই।

সোমবার সকালে শহরের বাজার ঘুরে দেখা যায়, গাদাগাদি করে কাঁচা বাজারসহ নিত্য দ্রব্য সামগ্রী কিনতে হাজারো নারী-পুরুষ হুমড়ি খেয়ে পড়ছে। পরে সকাল সাড়ে ১১টায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে বাজার ভেঙে দেয়া হয়। হ্যান্ড মাইকে করোনাভাইরাস মোকাবেলায় সবার সহযোগিতা কামনা করে সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়।

দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, অতিরিক্ত দোকান ও জনসমাগম না করতে সবাইকে অনুরোধ করা হচ্ছে। তারপরও জনসমাগম ঘটে চলেছে। এটা বড় দুঃখজনক বিষয়।

(ঢাকাটাইমস/৩০মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার গণপরিবহনে মনোরেল, শুরু হচ্ছে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর দুনিয়ার জীবন থেকে আখিরাতের পথে যাত্রা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, গুলিতে আহত ২