সরকারি চালসহ আওয়ামী লীগ নেতা আটক

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ২১:৩১| আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:৩৪
অ- অ+

জয়পুরহাটে অবৈধভাবে বিক্রি ও সরবরাহের অভিযোগে সাত বস্তা ওএমএস এর চালসহ আওয়ামী লীগ নেতা ও তার শ্যালককে হাতে নাতে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকালে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর ও তার শ্যালক আনোয়ার হোসেন।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, আটকরা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর (ওএমএস) চাল অবৈধভাবে বিক্রি ও সরবরাহ করার সময় র‌্যাব সদস্যরা তাদের হাতে নাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে সাত বস্তা ওএমএস এর চাল উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে ওএমএস এর চাল অবৈধভাবে বিক্রির কথা র‌্যাবের কাছে স্বীকারও করেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিড়ম্বনার বিপরীতে
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন ৪ কোটির বেশি মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা