প্রথম দেখায় বাটলারকে নিউজিল্যান্ডের ভেবেছিলেন ডি ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০, ১২:২৩
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্তম্ভ এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে প্রথম দেখা হয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলারের। আর প্রথম দেখাতে বাটলারকে নিউজিল্যান্ডের খেলোয়াড় বলে ভেবে নিয়েছিলেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। বাটলারের কাছে জানতে চেয়েছিলেন, নিউজিল্যান্ডের কোথায় তার বাড়ি। আর মজার ঘটনা সম্পর্কে নিজেই জানিয়েছেন বাটলার।

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য বাটলার আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবেই পরিচিত। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সই তার আদর্শ খেলোয়াড়। আর নিজের স্বপ্নের খেলোয়াড়ের সঙ্গে প্রথম সাক্ষাতেই মজাদার ঘটনা নিজেই জানিয়েছেন বাটলার।

তিনি বলেছেন, ‘ক্রিকেট খেলা শুরুর সময় ডিভিলিয়ার্সই আমার আদর্শ ছিলেন। তার খেলা আমার খুব ভালো লাগত। ওর ব্যাটিং দুরন্ত।’

আইপিএলে রাজস্থান রয়্যালসের ক্রিকেটার বাটলার ইশ সোধির সঙ্গে পোডকাস্টে এ কথা জানিয়েছেন। বাটলার বলেছেন, ‘আইপিএলে যখন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলতেন তখন ডি ভিলিয়ার্সের সঙ্গে সাক্ষাত্ হয়। ম্যাচের পর হোটেলে ফিরে বিয়ার পান করবেন বলে বাটলারকে বলেছিলেন এবি।’

বাটলার বলেছেন, ‘এ কথা শুনে রোমাঞ্চিত হয়ে গিয়েছিলাম। আর ওই সময়টা দারুণ কেটেছিল। আমার গার্লফ্রেন্ডকে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলাম।’

বাটলার বলেছেন, ‘আমরা মিনিট কুড়ি কথা বলেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। ওই সময়ই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, নিউজিল্যান্ডের কোথায় বাড়ি আমার। আমি ইংল্যান্ডের। কিন্তু তিনি আমাকে নিউজিল্যান্ডের প্লেয়ার ভেবে নিয়েছিলেন।’

গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল ত্রয়োদশ আইপিএলের। করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে টুর্নামেন্ট ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রথম দফায় ২১ দিনের লকডাউন ঘোষণা হয়েছিল। ১৪ এপ্রিল ওই লকডাউনের শেষদিন এর মেয়াদ ৩ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে আইপিএলের আয়োজনের সম্ভাবনা কার্যত ফিঁকে।

(ঢাকাটাইমস/১৫ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার
বৈরি আবহাওয়ায় ফ্লাইট বিড়ম্বনা, বিলম্বে দলে যোগ দেবেন শামিত সোম
ব্রাহ্মণবাড়িয়ায় মিলল হবিগঞ্জের যুবকের হাত-মুখ স্কচটেপ পেঁচানো মরদেহ 
ঝিনাইদহে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ