স্কাউটদের জরুরি ভিত্তিতে পিপিই দরকার

ইমরান উজ-জামান
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ১৫:০২
অ- অ+

করোনা পরিস্থিতিতে মানসেবায় নিরলস কাজ করে যাচ্ছে স্কাউট সদস্যরা। কিন্তু এই ঝুঁকি মুহূর্তে তাদের জন্য নেই পিপিই। স্কাউটসরা পিপিই ছাড়াই করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির কাফন দাফনের কাজ করছে। এজন্য তাদের জরুরী ভিত্তিতে পিপিই দরকার।

ইমরান উজ-জামান তার ফেসবুক পোস্টে লিখেছেন- এখানে আবেদ ভাইর পোস্টটা হুবহু তুলে দিলাম। দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বজ্ঞান।

আজ নওগাঁয় করোনাভাইরাস আক্রান্তের লক্ষণ নিয়ে মাহাবুব আলম সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল তার করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও দাফনের আগে পর্যন্ত রিপোর্ট আসেনি।

এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে দাফনের ব্যবস্থা করা হয়। দায়িত্বপ্রাপ্ত ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা পিপিই পরে গোরস্থান পর্যন্ত এলেও কবরে লাশ নামানো বা দাফন কাজে অংশ নেয় নি। সেই কাজটি পিপিই নেই এমন স্কাউট সদস্যদের হাতে ছেড়ে দিয়ে নিজেরা হয়ে পড়েন দর্শক।

পিপিই প্রোটেকশন ছাড়াই স্কাউটের সদস্যরা শেষ পর্যন্ত দাফন কাজ শেষ করেন। এই হলো আামাদের দায়িত্ববানদের দায়িত্বজ্ঞান।

এখন কথা হচ্ছে,এই যে স্কাউটরা এভাবে ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন। এটা কি ঠিক। এর জন্য জাতীয় সদরদপ্তরের পক্ষ থেকে পিপিই জরুরী ভিত্তিতে পাঠানো দরকার। দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: ইমরান উজ-জামান, সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিককর্মী

ঢাকাটাইমস/১৮এপ্রিল/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব, ফেসবুকে যা বললেন সাবেক এই উপদেষ্টা
চুক্তিতে চার সচিব নিয়োগ দিলো সরকার
অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা