ছোট্ট পরীর ব্যাটিং স্টাইলে মুগ্ধ তারকা ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০, ১৯:৫৬
অ- অ+

সাত বছর বয়সের ছোট্ট পরী। কিন্তু কোয়ারান্টাইনে সেই সাত বছরের ভারতীয় কন্যার ব্যাটিং দেখে তাজ্জব বনে গেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন থেকে ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান শাই হোপ।

সাত বছরের ছোট্ট পরী শর্মার ব্যাটিং দেখে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন টুইটারে লিখেছেন, ‘একবার ভিডিওটা দেখুন! পরী শর্মা, সাত বছর বয়স। কিন্তু তার মুভমেন্ট কিন্তু ভীষণ ভালো।’

টাইমিং, ফুটওয়ার্ক থেকে শট- সব একেবারে নিখুঁত। যা দেখে শাই হোপের মন্তব্য, ‘আমি যখন ছোট ছিলাম তখন পরী শর্মার মতো হতে চেয়েছিলাম।’

মাইকেল ভন বা সাই হোপ নন, ভারতীয় নারী দলের ক্রিকেটার শিখা পাণ্ডেও পরীর ব্যাটিং দেখে মুগ্ধ।

(ঢাকাটাইমস/২২ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী
স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা