‘করোনা পরিস্থিতিতে শ্রমবাজার সুরক্ষায় কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২০, ১৭:৫২| আপডেট : ০৫ মে ২০২০, ১৯:০৮
অ- অ+

বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে বিদেশে অবস্থানরত বাংলাদেশিকর্মীদের সুরক্ষা ও করোনাত্তোর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজার সুরক্ষায় সরকার বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিদায়ী সচিব মো. সেলিম রেজার দায়িত্ব অর্পণ এবং নব নিয়োগপ্রাপ্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন।

ইমরান আহমদ বলেন, ‘সরকার বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। বর্তমান পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও করোনাত্তোর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজার সুরক্ষায় বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।’

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের কর্মীরা প্রবাসীদের সাথে সার্বক্ষণিক যোগযোগ রাখছে বলেও জানান মন্ত্রী।

এ সময় নবনিযুক্ত সবিচকে প্রবাসী কর্মীদের সুরক্ষায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে বলে অভিহিত করেন।

নবনিযুক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের দুর্বার গতিতে এগিয়ে চলছে। করোনাত্তোর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। নিষ্ঠার সঙ্গে সেবামূলক মনোভাব নিয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে দায়িত্ব পালন করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

বিদায়ী সচিব সেলিম রেজা তার বক্তব্যে বলেন, ‘প্রবাসী কর্মীরা যাতে কোনোরকম অসুবিধায় না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। করোনাত্তোর পরিস্থিতিতে বর্তমান শ্রমবাজার ধরে রাখতে এবং নতুন শ্রমবাজার সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সামছুল আলম, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচলক মো. হামিদুর রহমান ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন। 

(ঢাকাটাইমস/০৫মে/এনআই/জেবি)

 

 

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বন্ধুত্ব চাইলে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: সাইফুল হক
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
মে মাসে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, থানা উত্তরা পশ্চিম
আদাবরে ছিনতাই ও পুলিশের ওপর হামলা: শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা