চুয়াডাঙ্গায় করোনা রোগীর ভুট্টা তুলে দিল পুলিশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ০০:৩৫
অ- অ+

করোনা আক্রান্তের পর থেকে পুরোপুরি লকডাউন। বাড়ি থেকে বের হয়ে নিজের ক্ষেতেও যেতে পারছেন না আক্রান্ত ওই ব্যক্তিটি। এদিকে ঘামঝড়ানো ফসল ঘরে তোলার সময় হয়ে গেছে। আবাদি জমির ভুট্টা একেবারে পরিপক্ক। করোনা আক্রান্তের পর থেকে বাড়িতে আইসোলেশনে থাকায় জমির ফসল ঘরে তোলার উপযুক্ত হলেও নিরুপায় তিনি। সেই নিরুপায় অবস্থায় তার পাশে দাঁড়িয়েছে একদল পুলিশ। জমির ভুট্টা কেটে ঘরে তুলে দিয়েছেন পুলিশ সদস্যরা।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের করোনা আক্রান্ত ওই যুবকের ক্ষেতের ভুট্টা কর্তন করে দেয় জেলা পুলিশের একটি দল।

এ কর্মকাণ্ডের নেতৃত্ব দেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। তিনি জানান, গত কয়েকদিন আগে করোনা রিপোর্ট পজিটিভ আসে ওই ব্যক্তির। তারপর থেকেই তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেয় পুলিশ। লকডাউনের পর থেকেই তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন। খবর পেয়ে জেলা পুলিশের প্রধান জাহিদুল ইসলাম সিদ্ধান্ত নেন তার ক্ষেতের ভু’ট্টা কেটে দেয়ার। সেই নির্দেশ অনুযায়ী বুধবার দুপুরে জেলা পুলিশের একটি দল ওই গিয়ে ভুট্টা কেটে দেয়। এরপর তা পরবর্তী প্রক্রিয়ার জন্য পৌঁছে দেয়া হয় তার বাড়িতে।

এ কাজে আরো অংশ নেন- সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান ও পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীরসহ গ্রামের কিছু স্বেচ্ছাসেবী।

এ ব্যাপারে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। কিন্তু করোনা আক্রান্তের পর থেকে কাজ করতে না পেরে অনেকটা অসহায় অবস্থায় রয়েছে পরিবারটি। তাই পুলিশ চেষ্টা করছে পরিবারটির পাশে থেকে সব ধরনের সহায়তা দেয়ার। তাই তার বাড়িতে নিয়মিত খাদ্য ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী
শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা