ঈদের আগে খুলছে না নিউ মার্কেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২০, ১৯:২২
অ- অ+
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ঈদুল ফিতরের আগে রাজধানীর নিউ মার্কেটের কোনো দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি‌।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি‌র কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক এক যৌথ বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি ও মার্কেট খোলার বিষয়ে সরকারি বিধিনিষেধ পর্যালোচনা করে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি‌র কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে, আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত ঢাকা নিউ মার্কেট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।‘

এর আগে রাজধানীর প্রধান দুটি শপিং মল যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নেয়। এছাড়া ঢাকার বাইরে কুমিল্লা-সিলেটসহ বিভিন্ন জায়গায় মালিক সমিতি ঈদের আগে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে।

(ঢাকাটাইমস/০৮মে/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখতে হবে সঞ্জীবন সদস্যদের: আনসার মহাপরিচালক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা