আলফাডাঙ্গায় ৬০০ দুস্থ পেলেন শেখ হাসিনার উপহার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৮:০৪
অ- অ+

ফরিদপুরে আলফাডাঙ্গায় কর্মহীন ও অসহায় দুস্থদের ঈদের খুশি বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া তিন লাখ টাকা অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মহীন দুস্থ ৬০০ জনের মাঝে এ্ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান তাদের প্রত্যেকের হাতে ৫০০ টাকা করে দেন।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতেও কর্মহীন অসহায়দের ঈদের খুশি বাড়িয়ে দিতেই প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদান বিতরণ করা হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশীদ প্রমুখ।

ঢাকাটাইমস/২৩মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4