কুরিয়ারে খাদ্যসামগ্রীর আড়ালে মাদক পাচার, আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ২১:১২
অ- অ+

ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় কুরিয়ার সার্ভিসে খাদ্যসামগ্রীর আড়ালে পাচার হয়ে আসা দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ দুজনকে আটক করেছে র‌্যাব-২। বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ জানায়, সাভার ও আশুলিয়া থেকে দুজনকে আটক করা হয়। আটক সৈবুর রহমান ও নাজমা আক্তারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার গোঠাপাড়া (চরবাগডাঙ্গা) গ্রামে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাঠানোর আড়ালে হেরোইন পাচার করে আসছে। স্থানীয়ভাবে তাদের সম্পর্কে যাচাই-বাছাইকালে জানা যায়, তারা এলাকায় স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। স্বামী রাজমিস্ত্রী ও স্ত্রী গার্মেন্টসে কাজ করেন জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক