ফলাফলে সবাইকে ছাড়িয়ে রাজশাহী

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৩:২১| আপডেট : ৩১ মে ২০২০, ১৩:৩৬
অ- অ+
ফাইল ছবি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাস করেছে ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-ফাইভ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। গত বছর পাশের হার ছিল ৯১ দশমিক ৬৪। সেই হিসেবে পাসের হার কমেছে ১ দশমিক ২৭ শতাংশ।

তবে গত বছরের চেয়ে এবার জিপিএ-ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এছাড়া পাসের হার এবং জিপিএ-ফাইভ উভয় দিক থেকে ফলাফলে এগিয়ে ছাত্রীরা।

রবিবার বেলা ১১টার দিকে বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ফলাফল বিবরণী অনুযায়ী- চলতি বছর রাজশাহী বোর্ডের অধীনে ২৬৫২টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ১ হাজার ২২৯ জন শিক্ষার্থী।

এর মধ্যে পাস করেছে ১ লাখ ৮০ হাজার ২০২ জন। ছাত্রদের পাসের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ১২ হাজার ৫৪৬ জন ছাত্র। আর ছাত্রীরা জিপিএ-ফাইভ পেয়েছে ১৩ হাজার ৬২১ জন। চলতি বছর বোর্ডের অধীনে শতভাগ পাস করেছে ৩০৮টি স্কুলের পরীক্ষার্থীরা। তবে রাজশাহী বোর্ডের কোনো স্কুলে শূন্য শতাংশ পাস নেই।

ঢাকাটাইমস/৩১মে/আরআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুমানি পেরোনোর অপেক্ষা আর একটি সেতুর স্বপ্নে ৫০ হাজার মানুষ
তামাক ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতে উদ্যোগ নেবে ডিএনসিসি
'সোনালী অতীত, আলোকিত আগামী' শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা