ভালুকায় জ্বর-শ্বাসকষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১৪:৩৮
অ- অ+

ময়মনসিংহের ভালুকায় জ্বর, সর্দি-শ্বাসকষ্টে নজরুল ইসলাম (৪৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের শোয়াইল গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি শোয়াইল গ্রামের আজগর আলীর ছেলে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামাল জানান, গত কিছুদিন ধরে নজরুল সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে। এছাড়া তার সংস্পর্শে যারা ছিলেন তাদেরও নমুনা পরীক্ষা করা হবে বলে জানান এ কর্মকর্তা।

ঢাকাটাইমস/৭জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা