বিদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২০, ১১:১৫| আপডেট : ১৭ জুন ২০২০, ১১:৪২
অ- অ+

বাংলাদেশে আগত বিদেশি নাগরিকরা আপাতত অন-অ্যারাইভাল ভিসা বা আগমনী ভিসা পাবেন না। পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত এই সেবাটি স্থগিত থাকবে।করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কয়েক দফায় স্থগিতের মেয়াদ বাড়িয়েছিল সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘তবে শুধুমাত্র বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে আগমনী ভিসা দেওয়া যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ভিসা প্রার্থীকে ৭২ ঘণ্টার মধ্যে ইস্যুকৃত পিসিআর কোভিড-১৯ মুক্ত সনদ (ইংরেজিতে অনুবাদ করা) এবং তিনি এদেশের একজন প্রকৃত বিনিয়োগকারী/ব্যবসায়ী মর্মে প্রয়োজনীয় প্রত্যয়ন ও এ সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র ইমিগ্রেশন কাউন্টারে জমা দিতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ভেতরে প্রথমে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে সরকার। বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গ বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও। পূর্বের নির্দেশনা অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা ১৫ জুন পর্যন্ত বন্ধ ছিল।

(ঢাকাটাইমস/১৭জুন/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে প্রধানমন্ত্রী
ঝিনাইদহে মাদ্রাসায় গাছের চারা রোপণ 
জমি না লিখে দেওয়ায় বাবার চিকিৎসায় বাধা, ‘জেল-ফাঁসি হলেও সমস্যা নেই’
সারের ডিলারশিপ পেলেন বিএনপি নেতা-কর্মী ও তাদের পরিবার