বোয়ালমারীর মুক্তিযোদ্ধা কাছেদ আলী মারা গেছেন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২০, ১৭:২৮
অ- অ+

বীর মুক্তিযোদ্ধা কাছেদ আলী (৭০) শনিবার ভোর পৌনে ৬টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মরহুমের গ্রামের বাড়ি গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে ও বর্তমান ঠিকানা বোয়ালমারী পৌরসদরের আধারকোঠায়। তিনি অবসরপ্রাপ্ত পুলিশের উপপরির্দশক ছিলেন। ২০০৮ সালে তিনি চাকরি থেকে অবসরে যান।

তার ছেলে মনিরুল ইসলাম টিটো একাত্তর টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি।মৃত্যকালে তিনি দুই সন্তান ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার বাদ জোহর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় বোয়ালমারী ছোলনা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মরহুমের ছেলে মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে ফজরের নামাজে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হন তিনি। এরপর অবস্থা ভালো হলেও শুক্রবার দিবাগত মধ্যে রাতে আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় ৯৯৯-এ ফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ফরিদপুর জেনারেল হাসপাতেল পাঠায়। ভোর সাড়ে ৫টায় তাকে সেখানে ভর্তি করা হয়। সেখানে ভোর পৌনে ৬টায় তিনি মারা যান।

এদিকে মুক্তিযোদ্ধা কাছেদ আলীর মৃত্যুতে ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু, ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২০জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে সুখবরের সঙ্গে দুঃসংবাদও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা