বেলতলায় মিলল কৃষকের গলাকাটা লাশ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ০৯:৫৩
অ- অ+

সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় দুলাল ঘোষ নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা থেকে লাশটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

নিহত দুলাল ঘোষ পাটকেলঘাটা থানাধীন ঝড়গাছা গ্রামের পদ্ম ঘোষের ছেলে।

পাটকেলঘাটার ধানদিয়া ইউপি সদস্য বিশ্বজিৎ ঘোষ জানান, ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা থেকে (রাস্তার পাশে পুকুর পাড়ে) শনিবার সকালে কৃষক দুলাল ঘোষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দুলাল ঘোষের মাথা ও মুখম-ল থেতলানো ও গলাকাটা অবস্থায় দেখতে পান। ওই স্থানে এক বছর আগে একই গ্রামের নাটবর ঘোষের ছেলে গোপাল ঘোষের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল বলে জানান তিনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মুখম-ল ও মাথা থেতলানোর পর ধারালো কোন অস্ত্র দিয়ে গলা কেটে দুলালকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে কে বা করার তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি ওসি।

ঢাকাটাইমস/৪জুলাই/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বাংলাদেশিদের বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা করে ঢাকা’
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়া: অর্থমন্ত্রী
সৌদিতে নজরুলের শিরশ্ছেদ, মৃত্যুর আগে বাবাকে কী বলেছিলেন তিনি?