টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২০, ২২:৩৭
অ- অ+

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ খান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফুলকী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই এলাকার আজহার আলীর ছেলে। সে ফুলকী-ঝনঝনিয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, জিহাদ নৌকাযোগে বিলের মাঝ দিয়ে বাজারে যাচ্ছিল। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জিহাদের হাতে থাকা বাঁশের স্পর্শ লাগে। এ ঘটনায় জিহাদ ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় জিহাদের পরিবার তার লাশটি উদ্ধার করে।

ফুলকী-ঝনঝনিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাহমুদুল হাসান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘সড়কে পানি ওঠায় জিহাদ নৌকা নিয়ে বাজারে যাচ্ছিল। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জিহাদের হাতে থাকা বাঁশের স্পর্শ লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

(ঢাকাটাইমস/২৩জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়ন প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয়: সাইফুল হক
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৯
সায়েদাবাদ বাস টার্মিনালে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আনসার-ভিডিপি নারী বেসবল দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা