ভৈরবে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২০, ২৩:৪৪
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে লামিয়া (৬) ও প্রিয়া (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের জগন্নাথপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুটি আপন দুই বোন এবং ওই এলাকার দুলাল মিয়ার শিশু কন্যা। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া জানান, দুপুরের দিকে শিশু দুটি নিখোঁজ হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন প্রতিবেশীদের বাড়ি-ঘরে খোঁজ করে ব্যর্থ হন। এক পর্যায়ে বাড়ির পাশের বর্ষার পানিতে তলিয়ে যাওয়া সন্দেহে সেখানেও খোঁজ করা হয়। কিন্তু কোথাও শিশু দুটির সন্ধান মেলেনি। পরে বিকাল ৩টার দিকে বাড়ির পাশের ডোবায় লাশ দুটি ভেসে ওঠে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফর শুরু আজ
সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো নেদারল্যান্ডস
উনদাভের জোড়া গোলে আইভরিকোস্টকে ২-১ হারিয়ে নকআউট পর্বে জার্মানি
ভাইরাল বক্তব্যের পর পুলিশ সদর দপ্তরে রিপোর্টের নির্দেশ কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা