টাঙ্গাইলের ডিসি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১৯:০০
অ- অ+

টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনিসহসহ জেলায় নতুন করে ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫১৫ জনে।

এদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৯ জন, নাগরপুরে ২, মির্জাপুর ৩, বাসাইল ৭, কালিহাতী ৭, ভুয়াপুর ১ ও ধনবাড়িতে ৩ জন। বর্তমানে জেলা প্রশাসনের করোনায় আক্রান্তের সংখ্যা ১২ জন।

মঙ্গলবার টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন। তিনি এখন সরকারি বাসভবনে চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন অফিস জানায়, আক্রান্তদের মধ্যে ৮৫৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ২৫ জন। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৫ জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও মোট কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫২৯৬ জন।

উল্লেখ্য, গত ৮ জুলাই টাঙ্গাইলের ৩৭তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আতাউল গনি।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা